কালীগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদে প্রশাসনের কঠোর অভিযান, নেতৃত্বে ইউএনও তুমপা

Date: 2025-03-15
news-banner

 স্টাফ রিপোর্টার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ মার্চ) সকালে দলগ্রাম শ্রীখাতা ও শ্রুতিধর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের এমজেএ ইটভাটা ও আতোয়ার মাঝির বিবিএমসি ইটভাটাসহ দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।  

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা* যার নেতৃত্বে প্রশাসন অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো চিহ্নিত করে এস্কেভেটরের মাধ্যমে ধ্বংস করে দেয়। 
পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।  

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের লালমনিরহাট জেলার সহকারী পরিচালক বিজন চন্দ্র রায় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা।  

এ বিষয়ে ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, _"কালীগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"_  

উপজেলা প্রশাসনের এমন কঠোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।পরিবেশ সংরক্ষণ ও অবৈধ কার্যক্রম বন্ধে ইউএনও তুমপার দক্ষ নেতৃত্বে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave Your Comments