জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ৪৩ তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২৫ এর শুভ উদ্বোধন।

Date: 2025-03-15
news-banner


হাফিজুর রহমান 
জামালপুর জেলা প্রতিনিধি:

আজ শনিবার  বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ৪৩ তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ/২০২৫ এর শুভ উদ্বোধন করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এডঃ শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সভাপতি, জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন; উদ্বোধক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, সাবেক পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি); সভাপতি আফরিন আক্তার মনি, সদস্য সচিব, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।

Leave Your Comments