প্রকাশ : ০২ অক্টোবর ২০২২
সময়: ০৮:২০ পিএম
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলের চতুর্থ আসরে জাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইবি।
আহসান হাবীব রানা , ইবি।
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২ এর বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পুরুষ বাস্কেটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ইবি ৭৪ বনাম ৬২ পয়েন্টের বিশাল ব্যবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রোববার (০২ অক্টোবর) সন্ধায় রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইবি ও জাবির লড়ায়ে এ বিজয় লাভ করেন ইবি। এর আগে বৃহস্পতিবার সেমিফাইনালে ১৮-৬০ পয়েন্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে হেরে যায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। এতে করে টানা চার ম্যাচ জয় করে ফাইনালে উঠেছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল টিম।
উল্লেখ্য, মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত হয়েছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর।