দুর্বৃত্তের আগুনে ঝালকাঠির রাজাপুরে ছাত্রনেতার বসত ঘর পুড়ে ছাই

Date: 2025-03-13
news-banner



নিজস্ব প্রতিনিধি।।

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের বাঁশতলা কুমারখালী গ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পল্টন ইউনিটের সাবেক আহ্বায়ক মোঃ ফিরোজ আলম এর বাড়িতে  গত ১১ মার্চ ২০২৫ ইং বিকাল ৫:১০ মিনিটের সময় দুর্বৃত্তরা তার বসত বাড়িতে অগ্নিসংযোগ   করে । ফলে ফায়ার সার্ভিস পৌছানোর পূর্বেই বসত ঘর, ও প্রয়োজনীয় সকল জিনিসপত্র পুড়ে ধ্বংসস্তুপে পরিনত হয় । 

এ বিষয়ে সাপ্তাহিক বার্তা বিচিত্রা  তার কাছে জানতে চাইলে তিনি বলেন , আমি সর্বদা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছি, কে আগুন দিছে জানি না ।  তবে  কিছুদিন ধরে স্বেরাচারদের দোসর ও তাদের আশ্রয়দাতারা এমন নিকৃষ্ট কাজ করছে বলে মনে হয় ।
 এখন তারা সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানববেতর জীবনযাপন করছে।

Leave Your Comments