নরসিংদীর বেলাবোতে গণহত্যা দিবস, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Date: 2025-03-10
news-banner

বেলাবো প্রতিনিধি: 


নরসিংদীর বেলাবোতে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 


আজ ১০ই মার্চ রোজ সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো; আব্দুল করিমের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 


উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমিন হালদার, জাতীয়তাবাদী দল (বিএনপি)র বেলাবো উপজেলা কমিটির আহবায়ক ও বেলাবো উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বিএনপির উপজেলা কমিটির সাবেক সভাপতি এড. অলিউর রহমান ভূইয়া (কাউছার)।


 উক্তসভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, বেলাবো উপজেলার ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষকবৃন্দসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


সভাই বক্তারা যথাযত মর্যাদায় ২৫ই মার্চ গণহত্যা দিবস ও ২৬ই মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করার লক্ষ্যে সার্বিক সহযোগীতা করার প্রতিশ্রুতি করেন। 

Leave Your Comments