কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

Date: 2025-03-10
news-banner



নিজস্ব প্রতিনিধি।।

ঝালকাঠির কাঁঠালিয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদুৎস্পষ্টে নাইম হাওলাদার নামের এক যুবক মারা গেছে।

রোববার (৯ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আমুরীবুনিয়া  গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত নাইম হাওলাদার (৩৩) উপজেলার আমরীবুনিয়া গ্রামের মো. চুন্নু হাওলাদারের ছেলে। 
বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার আমুরীবুনিয়া গ্রামের মো. চুন্নু হাওলাদারের ছেলে মো. নাইম হাওলাদার বাড়ীর পুকুর সেচ করার জন্য জগ মর্টার লাগায়। মটারের তার লিকেজ হয়ে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়। এসময় পানিতে নামলে নাইম বিদ্যুতায়িত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

থানা অফিসার ইনচার্জ মং চেনলা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

Leave Your Comments