বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল।

Date: 2025-03-08
news-banner


মোঃ রতন বাবু স্টাফ রিপোর্টার।।

বৃহস্পতিবার মিঠাপুকুর উপজেলা জামায়াতের আয়োজনে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত ইফতার মাহফিলে জামায়াত উপজেলা আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়ােত ইসলামী রংপুর জেলা শাখার আমির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিঠাপুকুর উপজেলা শাখার আহ্বায় গোলাম রব্বানী, সফিকুর রহমান চেয়ারম্যান ১৬ নং মির্জাপুর ইউনিয়ন, মোসলেম উদ্দিন, রাখিবুল ইসলাম শিশির সিনিয়ার যুগ্ম সচিব বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলন রংপুর জেলা শাখা, রবিউল ইসলাম সভাপতি মডেল মসজিদ ইউনিট, আলমগীর কবির সংঘটক জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলা ও মহানগর শাখা, ইবনে ওমর জাতীয় নাগরিক পার্টি, এম আই সুমন সংঘটক জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলা ও মহানগর শাখা, শেখ রেজওয়ান সংগঠক রংপুর জেলা ও মহানগর শাখাসহ প্রমূখ।

Leave Your Comments