মো.আজাদ হোসেন
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে সফলভাবে সম্পন্ন হয়েছে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও শো প্রদর্শন অনুষ্ঠান । চলতি বছরের ১৩ই ফেব্রুয়ারি অনুষ্ঠানটি শুরু হয়েছিলো, গতকাল বুধবার শেষ হয়েছে ।
দেওয়ানগঞ্জ উপজেলায় আটটি ইউনিয়ন।
আটটি ইউনিয়নেই সভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। কমিউনিটি মতবিনিময় সভার সমন্বয়কারী জাকিয়া সুলতানা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে তিন লক্ষ টাকা সমপরিমাণ দেওয়ানী, ফৌজদারি সহ ভরণ পোষণের বিচারিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অবহেলিত নির্যাতিত মানুষের কল্যাণে কাজ করা হয় এবং সক্রিয়করণে অংশীজনদের মতামতের গুরুত্ব দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ, এএসিও নয় ওয়ার্ডের নয় জন, অগ্রসরমান প্রতিনিধি, শিক্ষক, ঈমাম, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।