তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ
ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল প্রতিযোগীতায় ফুটবল
উলুকান্দি প্রিমিয়ার লীগ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ইং সিজন-২ অনুষ্ঠিত। উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার রাত ৯ ঘটিকার সময় ইউকে ভিক্টোরিয়ান্স বনাম ইউকে ট্রফিফাইটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন মাস্টারের ছেলে মোঃ মিরাজুল ইসলাম মাহফুজের একমাত্র গোলে ইউকে ভিক্টোরিয়ানস ১-০ গোলে জয় লাভ করে।
উক্ত খেলায় মোঃ জালাল উদ্দিন ভূইয়া বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সাদেক হোসেন সরকার সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা বিএনপি, বিশেষ অতিথি মোঃ মনিরুজ্জামান মনির ভূইয়া সিনিয়র যুগ্ম আহবায়ক বলরামপুর ইউনিয়ন বিএনপি, মোঃ রবিউল পাঠান বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ,
মোঃ জালাল মুন্সি যুগ্ম আহবায়ক তিতাস উপজেলা ছাত্র দল,মোঃ ছাত্তার সরকার সাধারণ সম্পাদক গাজীপুর ৯নং ওয়ার্ড বিএনপি, মোঃ কামাল হোসেন প্রধান শিক্ষক উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়,
আলাউদ্দিন মাস্টার, মোঃ আজিজুল হক মাস্টার মোঃ দেলোয়ার হোসেন মাস্টার, মোঃ গিয়াস উদ্দিন ভূইয়া, মোঃ সুমন রায়হান মোঃ হুমায়ুন কবির,
খেলা শুভ উদ্বোধন করেন মোঃ ইসমাইল হোসেন ব্যাপারী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক
খেলাটি পরিচালনা করেন মোঃ শেখ ফরিদ,,সহকারী শিক্ষক মাছিমপুর আর.আর ইনিঃ
আয়োজনে উলুকান্দি যুব সমাজ।
খেলাটি পরিচলনায় ধারাভাষ্যকার ছিলেন মোঃ মনির হোসেন মাস্টার।