মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিয্যবাহী কাটুনিয়া রাজবাড়ী কলেজে ২০২৫ সালের তারুণ্যের উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জাঁকজমকর্পূন ভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল (২৫ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে আয়োজিত এ প্রতিযোগিতা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে অত্র কলেজের সন্মানিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ অলিউল ইসলাম যথাসময়ে আনুষ্ঠানিকতার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠের মাধ্যেমে অনুষ্ঠানের র্কাযক্রম শুরু করেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের দাতা সদস্য মিসেস রেহানা আরজু, শিক্ষক প্রতিনিধি সহঃ অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রভাষক এম শফিউল আলম, ও সহঃ অধ্যাপক মেহেরুন নেছা। আরও উপস্থিত ছিলেন সহঃ অধ্যাপক শহিদুল ইসলাম, সহঃ অধ্যাপক এস,এম ফজলুর রহমান, সহঃ অধ্যাপক শাহনাওয়াজ রাজু,, সহঃ অধ্যাপক মোরশেদ আলম, সহঃ অধ্যাপক আব্দুল হাকিম, প্রভাষক রিনা পারভীন সহ কলেজের সকল শিক্ষক, কর্মচারী বৃন্দ।
এসময় কাটুনিয়া রাজবাড়ী কলেজের ছাত্র-ছাত্রী, পি.ডি.কে মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ছাত্রীরা ও রাজবাড়ী কিন্ডার গার্টেন স্কুলের কোমল মতি শিশুদের বিস্কুট দৌড়, ৫০ মিটার লম্বা দৌড়, মারবেল কুড়ানো, মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়। পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের জন্য ৫০ মিটার দৌড় ও বিস্কুট দৌড় অনুষ্ঠিত হয়। অত্র কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য লম্বা দৌড় ১০০মিটার, লম্বা লাফ খেলা অনুষ্ঠিত হয়। সার্বিক খেলা পরিচালনা করেন অত্র কলেজের সহকারি ক্রীড়া অধ্যপক মোঃ কামাল হোসেন।