হাফিজুর রহমান
জামালপুর জেলা প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধে তারাকান্দির আতাউর রহমান বিপুলের হত্যাকারী প্রধান আসামী আসাদুজ্জামান আপেল গ্রেফতার।
সরিষাবাড়ি থানাধীন তারাকান্দি জমি সংক্রান্ত বিরোধে আতাউর রহমান বিপুলের হত্যাকারী সরিষাবাড়ি থানায় দায়েরকৃত মামলার প্রধান আসামী আসাদুজ্জামান আপেল(৪০)- কে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) এর সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি), গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাধবপুর থানার হরিপুর এলাকা হতে ২৩-০২-২০২৫ইং তারিখ রাত ১.৩০ ঘটিকায় গ্রেফতার করে।