দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন

Date: 2025-02-17
news-banner



মোআজাদ হোসেন 
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি : 

 জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে।
মানবিক বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদ শক্তিকে জাগ্রত করতে হবে । বিএনপিতে দখলবাজ, টেন্ডারবাজ, হত্যার সাথে জড়িতদের কখনো জায়গা হবেনা। বিগত দিনে স্বৈরাচার হাসিনার হামলা মামলার শিকার হয়েছে তাদের হাতেই আগামীর নেতৃত্ব তুলে দেয়া হবে বলে মন্তব্য করেন, কেন্দ্রীয় বিএনপি'র কোষাধ্যক্ষ দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ এম. রশিদুজ্জামান মিল্লাত।  


সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহা সচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) মো. শরিফুল আলম।  জামালপুর জেলা  বিএনপির  সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেস আলী মামুন সহ উপজেলা বিএনপির সকল ইউনিটের নেতৃবৃন্দ।  সম্মেলনের সভাপতিত্ব করেন এম. রশিদুজ্জামান মিল্লাত।  


সম্মেলনে দেওয়ানগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন  এম. রশিদুজ্জামান মিল্লাত, সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক আঃ রশিদ সাদা।  পৌর কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মঞ্জুরুল হক (মঞ্জু), সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু । 

Leave Your Comments