সিরাজদিখান থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় ৬০ জনকে আসামী করে পুলিশের মামলা দায়ের, গ্রেফতার-২

Date: 2025-02-15
news-banner



সিরাজদিখান প্রতিনিধিঃ 

গত বুধবার বেলা ১১ টার দিকে ছাত্রজণতার ব্যনারে সিরাজদিখান থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় ১০জনকে এজাহার নামীয় আসামীসহ ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের  করা হয়েছে। সিরাজদিখান থানার এসআই রোজিনা খাতুন বাদী হয়ে ঘটনার দিন রাতেই সিরাজদিখান থানায় মামলাটি  দায়ের করেন। যার নং-০৭। মামলার এজাহার নামীয় আসামীরা হলেন, কোলা ইউনিয়নের পশ্চিম কোলা গ্রামের আঃ মান্নান খানের ছেলে আবু তাহের খান, থৈরগাও গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মোঃ মঞ্জু মোল্লা,কোলা গ্রামের মোঃ আবুল কাশেম শেখের ছেলে মোঃ লিমন শেখ, একই গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ হুমায়ুন, রক্ষিতপাড়া গ্রামের মৃত মহন লস্করের ছেলে মোঃ সেন্টু মিয়া ওরফে গরম সেন্টু,থৈরগাও গ্রামেরজুলহাস শেখের ছেলে নাজমুল শেখ, একই গ্রামের মোঃ খলিল বেপারীর ছেলে মোঃ আসিফ বেপারী, উত্তর তাজপুর গ্রামের কামাল হাজীর ছেলে ওমর ফারুক, 
কোলা গ্রামের সামছুল আলম চৌকদারের ছেলে রনি চৌকদার, ও থৈরগাও গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহিন বেপারী। এদিকে বৃহস্পতিবার সকালে যৌথ বাহিনীর অভিযানে থানায় হামলা ও ভাংচুরের ঘটনার দায়েরকৃত মামলার ৫ নং আসামী মো. সেন্টু ওরফে গরম সেন্টু ও  ১০ নং আসামী মোঃ মাহিম বেপারীকে  গ্রেফতার করা হয়েছে।  অন্যদিকে  থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় ৯০ লাখ টাকার ক্ষতি সাধনসহ  ১৪ পুলিশ সদস্য আহত হয়েছে মর্মে  মামলার এজাহারে উল্লেখ করা হয়। সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ স্কুল ছাত্র রোমান শেখের  সন্ধানের দাবীতে মানববন্ধন থেকে অতর্কিত ভাবে সিরাজদিখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এসময় থানার ডিউটি অফিসারের কক্ষসহ থানা ভবনটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এসময় পুলিশের দু’টি পিকআপ ও ৩ টি প্রাইভেটকার ভাঙচুর চালানো হয়।

Leave Your Comments