দেওয়ানগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ২ জন আ.লীগ নেতা

Date: 2025-02-10
news-banner



মো.আজাদ হোসেন 
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :


দেওয়ানগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ২ জনকে গ্রেফতার করা হয়েছে গত রোববার রাতে। 

গ্রেফতারকৃত ২ জন হলেন- দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম কাজী (৬৫) অপরজন উপজেলা তাঁতী লীগের সভাপতি সুলতান আহমেদ (৫৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম কাজী ও সুলতান আহমেদ সহ ৬৭ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে একটি নাশকতা মামলা রয়েছে। তারই প্রেক্ষিতে দেওয়ানগঞ্জ পৌর বাজার এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এই বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ  নাজমুল হাসান বলেন,  আমরা এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে
২ জনকে গ্রেফতার করেছি। আমাদের অভিযান চলমান রয়েছে।

Leave Your Comments