আশুলিয়া
প্রতিনিধি সাভারের আশুলিয়ায় মেডলার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যায় বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত সরকার মার্কেট এলাকার মেডলার লিমিটেড এর পোশাক কারখানায় মাথা ব্যথা বমি হয়ে প্রায় ৩৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতলে ভর্তি হয়। এর আগে একই সমস্যা নিয়ে ১৫ জন শ্রমিক একই হাসপাতালে চিকিৎসা নেয়। শ্রমিকরা জানায় গত ৩১ জানুয়ারি কারখানার অষ্টম তলায় মাজেদা নামের এক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয় মারা যায় এরপর থেকেই প্রতিনিয়ত শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করতো। প্রতিদিনের মত বৃহস্পতিবার ও শ্রমিকরা নিয়মিত কাজে যোগদান করলে হঠাৎ সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত ৩৫ জন নারী ও শিশু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন কি কারনে অসুস্থ হলো তা এখনো জানা যায়নি। বুধবার সকালের দিকেও বেশ কয়েকজন নারী শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যায় কেউ আবার বমি করছিল কিন্তু এরপর একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এপর্যন্ত অনেক শ্রমিক অসুস্থ হয়েছে বলেও জানায় শ্রমিকরা। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন-অর-রশিদ জানান কারখানার শ্রমিকরা বুধবার দুপুর থেকেই মাথা ব্যথা বমি ভাব অস্থিরতা নিয়ে হাসপাতালে আসতে থাকেন। গতকাল সব মিলিয়ে ১৫ জন রোগী আসেন এবং আজ এখন পর্যন্ত একই সমস্যা নিয়ে আরো ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। ভর্তিকৃতদের তেমন কোনো শারীরিক সমস্যা নেই এটা মূলত মানসিক সমস্যা থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এব্যাপারে মেডলার লিমিটেড এর কর্তৃপক্ষ কারো বক্তব্য পাওয়া যায়নি। বিস্তারিত আসছে।