আব্দুল্লাহ আল মামুন:
“এসো দেশ বদলাই, পৃথিবী
বদলাই” প্রতিপাদ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকা
দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন চলছে। যুব ও
ক্রীড়া মন্ত্রণলয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের
উৎসব-২০২৫ শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
রাজধানীর লালবাগ
থানাধীন ৯২, লালবাগ রোডস্থ রহমতুল্লাহ মডেল হাই স্কুল এন্ড কলেজে আজ (৬
ফেব্রুয়ারি) তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ, রচনা, বিতর্ক এবং জুলাই-৩৬ বিষয়ক
চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের ৫
টি বিদ্যালয় যথাক্রমে রহমতুল্লাহ মডেল হাই স্কুল এন্ড কলেজ, হযরতবাগ আলিম
মাদ্রাসা, লালবাগ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালবাগ বালিকা সরকারি প্রাথমিক
বিদ্যালয় ও জগৎ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্ত অংশগ্রহন
করে।
তারুণ্যের উৎসব-২০২৫ এ
“জুলাই-৩৬” বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ৫৩ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান
অর্জন করেছে রহমতুল্লাহ মডেল হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী
নাফিজ আহমেদ, দ্বিতীয় হয়েছে জগৎ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির
শিক্ষার্থী রাইয়ান বিন মামুন এবং তৃতীয় হয়েছে একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির
শিক্ষার্থী নাদিম আহমেদ।
তারুণ্যের উৎসব-২০২৫ এর
লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং
বাংলাদেশের বৈচিত্র ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।