মিরপুর 10 ঝুট পট্টিতে রাস্তা বড় করার লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

Date: 2025-02-06
news-banner


মিরপুর প্রতিনিধি 
সাজ্জাদ আহমেদ। 

মিরপুর ১০ ঝুট পট্টিতে রাস্তা বড় করার লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জানা গেছে মিরপুরে রোডম্যাপ অনুযায়ী রাস্তা বড় করার প্রস্তুতি চলছে। যারা রাস্তা দখল করে ঘরবাড়ি দোকান অবৈধ স্থাপনা তৈরি করেছে তাদের দীর্ঘদিন ধরে নোটিশ দেওয়া হয়েছিল বসবাসকারী সেটা অমান্য করে সে লক্ষ্যে আজ সিটি কর্পোরেশনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা বড় করার জন্য ঘরবাড়ি দোকানপাট রাস্তার জায়গা থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে রাস্তা সঠিকভাবে হয় এবং জনগণের জনগণের পথ চলা সুস্থ স্বাভাবিক হয়। এতে করে যানবাহনের চলাচল সুগম হবে এবং যানজট থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে।সিটি কর্পোরেশনের এই সুন্দর উদ্যোগে জনগণ সুমত প্রকাশ করেছে।

Leave Your Comments