আআশুলিয়া প্রতিনিধি শেখ রাসেল বুধবার (২৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার পলাশবাড়ী মাছের আড়তের পাশে একটি ডোবার থেকে মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা পুলিশ জানায় সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী মাছের আড়তের পাশে একটি ডোবার মধ্যে এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। বলেন জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার পাঁচ দিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।