সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেফতার!

Date: 2025-01-27
news-banner

আশুলিয়া প্রতিনিধি শেখ রাসেল  ((২৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডা.এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। ঢাকা-১৯ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় ডা.এনামুর রহমান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন প্রতিবেদনে আরও বলা হয় ডা.এনামুর রহমানের নিজ নামে নগদ জমা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় ছয় কোটি টাকার। এ ছাড়া এনাম মেডিকেল কলেজ হসপিটাল প্রাইভেট লিমিটেড এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ (প্রাইভেট) লিমিটেড এবং এনাম ক্যান্সার হসপিটাল লিমিটেডে কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এ ছাড়া গত বছরের আগস্টে কোটা সংস্কার আন্দোলনে সাজ্জাদ হোসেন (২৯) নামে এক ছাত্র নিহতের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান সহ আওয়ামী লীগের ৩২১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

Leave Your Comments