মুগদা দারুল উলুম মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Date: 2025-01-26
news-banner


নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণ মুগদায় গত ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার, দাওরায়ে হাদীস ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে এক মনোজ্ঞ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস আল্লামা মাহফুজুল হক দাঃবাঃ (মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও প্রধান মুরব্বী, মুগদা দারুল উলুম মাদ্রাসা)।

প্রধান বক্তা:
মুফতি আল-আমিন ফয়েজী দাঃবাঃ (খতিব, আবু জর গিফারী জামে মসজিদ, বাসাবো, ঢাকা এবং প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাযুস ছুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টার, দক্ষিণ বনশ্রী, ঢাকা)।

বিশেষ বক্তা:

আল্লামা কোরবান আলী কাসেমী দাঃবাঃ (শাইখুল হাদীস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, দক্ষিণগাঁও, বাসাবো, ঢাকা)।

মাওলানা মুফতি ওয়াহীদুর রহমান দাঃবাঃ (শাইখুল হাদীস ও নায়েবে মুহতামিম, পীর জঙ্গি মাজার মাদ্রাসা, মতিঝিল, ঢাকা)।

মাওলানা মুফতি আব্দুল কাদের দাঃবাঃ (নায়েবে মুহতামিম, মুগদা দারুল উলুম মাদ্রাসা)।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মামুন, আলী আজগর, মোঃ শরিফ, জুলহাস, ফারুক, এবং বার্তা বিচিত্রা পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম রকিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মাহফিলে নয়জন নুতন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান ও ক্রেস্ট বিতরণ  করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে বিশেষ সাড়া জাগিয়েছে এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি মাহফিলকে আরও অর্থবহ করে।

Leave Your Comments