মো.আজাদ হোসেন
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
আগামী ২৮ ডিসেম্বর জিল বাংলা সুগার মিল ওয়ার্কার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন । মনোনয়ন ক্রয় ও জমাদানে আধিপত্য বিস্তারে সাধারণ সম্পাদক প্রার্থী শওকত উর রহমান সোহাগ ও রিয়াজুল কায়সার খোকন মোল্লার সমর্থকদের মাঝে এক সংঘর্ষ হয়েছে। আজ দুপুরে মিলের দুই নাম্বার গেট সংলগ্ন প্রশাসনিক ভবন চত্বরে ।
সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১১ জন আহতের তথ্য পাওয়া গিয়েছে। যেখানে সোহাগ সহ তার সমর্থীত নয়ন মিয়া, সুজন, রাব্বি, বাদশা ও ছানু গুরুতর আহত হয়েছে । এবং খোকন সমর্থীত ছানোয়ার হোসেন ফুলিষ্টপ ও মিঠু মিয়ার কপালে সাতটা করে সেলাই পড়েছে , রায়হানুল হক বিপ্লব, গোলাম মোম্তাফা, মমিনুল হক মুন্নু আহত হয়েছেন। আহতরা দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মিলের সাধারণ কর্মচারী কর্মকর্তাগণ বলেন মিলের এই ৬৬ বছরের ইতিহাসে এরকম কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি যা এবার দ্বি-বার্ষিক নির্বাচনে ঘটেছে, এটা নিতান্তই একটি নিন্দনীয় ঘটনা।
সংঘর্ষের ঘটনাস্থলে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, সেনাবাহিনী, জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এঁর পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে দু-পক্ষের উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।