আশুলিয়ায় বাস চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত!

Date: 2025-01-20
news-banner

 আশুলিয়া প্রতিনিধি শেখ রাসেল  আশুলিয়ার নরসিংহপুর এলাকায় যাত্রীবাহী বাস চাপায় শিলা বালা (২৭) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রোববার ১৯ জানুয়ারি বিকেল ৫ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিলা সিরাজগঞ্জের কাজীপুর থানার সোনামুখী গ্রামের প্রবাশ চন্দ্রর মেয়ে এবং তিনি স্বামী রঞ্জনের সাথে নরসিংহপুর এলাকায় ভাড়াবাসায় থেকে বাংলাবাজার হা-মীম গ্রুপের আর্টিস্টিক ডিজাইন লিঃ (এডিএল) পোশাক কারখানায় ফিনিশিং বিভাগে অপারেটর হিসাবে কাজ করতেন।

 প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় ওই নারীকে আশুলিয়া স্মার্ট পরিবহনের একটি বাস চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় জনতা বাসসহ এর চালককে আটক করে পুলিশে হস্তান্তর করেন। আশুলিয়া স্মার্ট পরিবহনের একটি বেপরোয়া বাস তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। 

আশুলিয়া থানার এসআই আশরাফুল-বলেন  মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘটনাস্থল থেকে বাসের চালককে আটক করা হয় এবং বাস জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

Leave Your Comments