চুয়াডাঙ্গায় জাঁকজমক ভাবে পালিত হল জামায়েত ইসলামের কর্মী সম্মেলন

Date: 2025-01-19
news-banner


মোঃআজাদুল হক 
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি। 

দীর্ঘ ২৪ বছর পর  ১৭ জানুয়ারি রোজ শুক্রবার  চুয়াডাঙ্গায় জাঁকজমক  ভাবে পালিত হলো জামায়েত ইসলামের কর্মী সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন  অ্যাড. রুহুল আমিন। 

১৭ জানুয়ারি রোজ শুক্রবার  সকালে নাস্তা সম্পন্নের পর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিতব্য মহিলা সমাবেশে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন 
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


 এরপর সম্মেলনস্থলে জুম্মার নামাজ আদায় করা হয়। জুম্মার নামাজে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ইমামতি করেন।বিশাল জামায়েত নিয়ে দেশ ও জাতির শান্তি কামনা করেন এবং জামাতের শহীদ নেতাদের স্মরণে দোয়া করেন। 

এরপর সম্মেলনের মুল অনুষ্ঠান শুরু হয়। জামায়েত ইসলামের আমির ডাঃশফিকুল রহমান  বলেন, ‘দেশ ও জাতির খেদমতে জামায়েত ইসলাম কাজ করে যাচ্ছে।তিনি পালাতক শেখ হাসিনাকে দেশে এনে আইনে আওতায় আনার কথা বলেন।'এছাড়ও নেতা কর্মী দের সততার সাথে তাদের সকল দায়িত্ব পালন করতে বলেন।


এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি আমিরুল ইসলাম, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মহি উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আবু রায়হায় ও সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি পারভেজ আলম।

Leave Your Comments