হাফিজুর রহমান
জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরে সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইকে প্রকাশে্য কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে চাচাতো ভাই আপেল। এঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়েছে।
এঘটনা শুক্রবার(১৭ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিম পাড়া এলাকায় ঘটেছে।
নিহত হলেন- তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন ওরফে কালু তালুকদার এর ছেলে আতাউর রহমান বিপুল তালুকদার(৪৫)ও আহতরা হলেন- মোছাঃ মুক্তা বেগম(৩৫) ও মোঃ আছমা বেগম(৫৫)। আহতদের ময়মনসিংহ হাসপাতালে রেফার করা হয়েছে।