আব্দুল্লাহ
আল মামুন (প্রধান প্রতিবেদক):
আজ ১৭ জানুয়ারি
(শুক্রবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর সহযোগী
সংগঠন “ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ” এর ৫ম জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হতে
যাচ্ছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি ছৈয়দ মুহাম্মাদ রেজাউল
করীম (পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ উপলক্ষে রাজধানীর ৩৪
নং ওয়ার্ড, মোহাম্মদপুর থানা শাখার নেতৃবৃন্দ ও সমর্থকদের উক্ত অনুষ্ঠানে যোগদান
কর্মসুচি চলছে। বিশেষ সহযোগীতায় রয়েছেন এলাকার উদ্যমী ও সেচ্ছাসেবী যুবক আরিফ
তালুকদার।
ইসলাম
বাংলাদেশের প্রধান ধর্ম। এ দেশের সর্বাধিক জনগণ ইসলাম ধর্মে বিশ্বাসী। ইসলামের
প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অত্যন্ত গভীর। ২০২২ সালের ডিজিটাল জনশুমারি
অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১.০৪ শতাংশ মুসলমান। যার অধিকাংশই যুবক।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যুবকদের ভূমিকা অপরিসীম। যুগে যুগে যুবসমাজ সত্য ও
ন্যায়ের পক্ষে অনেক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সমাজের বিপ্লবাত্মক পরিবর্তনের
প্রতিটি পর্বে যুবসমাজের রয়েছে গৌরবজনক অবদান। এককথায় বলা যায় যুবসমাজই কল্যাণমূলক
কাজের নিয়ামক শক্তি।
যুবসমাজের প্রয়োজনীয়তাকে
অনুধাবন করে দ্বীনি আন্দোলনকে আরো বেগবান করার মানসে “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর
সহযোগী সংগঠন হিসেবে যুব সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। যা ২০১৬
খ্রিষ্টাব্দের ২৮ জুলাই (বৃহস্পতিবার) “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর আমীর মাওলানা
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এর ঘোষণার মাধ্যমে “ইসলামী
যুব আন্দোলন বাংলাদেশ” এর আত্মপ্রকাশ ঘটে।
আজকের এই ৫ম জাতীয় যুব
কনভেনশন উপলক্ষে এক ভিডিও বার্তায় “ইসলামী আন্দেলন বাংলাদেশে” এর যুগ্ম-মহাসচিব
অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, “বিগত জুলাই আন্দোলনে আমরা এদেশের
ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমারা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে আমাদের
অবশ্যই বিনির্মাণ করতে হবে। এদেশের ছাত্র-জনতার প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে
আমাদেরকে নতুন করে শপথ গ্রহন করতে হবে। বিশেষ করে যুব-সমাজকে দৃঢ়ভাবে শপথ গ্রহন
করতে হবে। আমাদের এই প্রিয় মাতৃভুমি বাংলাদেশটাকে যেভাবে দুর্নীতি কুড়ে কুড়ে
নিঃশেষ করে দিয়েছে, আমরা যদি প্রকৃত অর্থে একটি দুর্নীতিমুক্ত, একটি কল্যাণকর
বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, অবশ্যই আমাদের জন্য এই যুব কনভেনশন অত্যন্ত
গুরুত্বপূর্ণ। আমরা জানি, এই যুব কনভেনশনে জাতির উদ্যেশ্যে, যুবকদের উদ্যেশ্যে
ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দেলন বাংলাদেশ এর মুহতারম আমীর মুফতি ছৈয়দ মুহাম্মাদ
রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।” কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে মুহতারম আমীর
জাতির জন্য একটি দিক নির্দেশনা প্রদান করবেন বলে এই যুগ্ম-মহাসচিব আশাবাদ ব্যক্ত
করেন।