আশুলিয়া প্রতিনিধি শেখ রাসেল আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ঢাকার আশুলিয়ায় শারমিন গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকেরা পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে আশুলিয়ার জামগড়া থেকে জিরাবো পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে আশুলিয়া ডিইপিজেড আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপ কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ করে।
আশুলিয়া শিল্প-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন শারমিন গ্রুপের কারখানা থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের বেতনসহ বিভিন্ন পাওনার দাবিতে শ্রমিকরা রাস্তায় অবস্থায় নিয়েছে। আমরা সমাধানের চেষ্টা করছি।