মো.আজাদ হোসেন
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
দেওয়ানগঞ্জে জন্ম কিন্তু জামালপুর জেলা শহরে স্থায়ীভাবে বসবাসকারী নাগরিকদের সংগঠন ‘জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতি’ জেলা সমাজসেবা কার্যালয় হতে নামের ছাড়পত্র পেয়েছে । গত সোমবার (৬ জানুয়ারি) । ছাড়পত্র পাওয়ার সাথে সাথেই কমিটির সদস্যরা জেলা সমাজ সেবা কার্যালয়কে ধন্যবাদ জানায় । সেই সাথে প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশরাফুল ইসলাম বুলবুল’কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ।
পরক্ষণে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশরাফুল ইসলাম বুলবুল তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে আনন্দ প্রকাশ করে পোস্ট করেছেন এবং লিখেছেন‘ আলহামদুল্লিাহ । সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নতুন বাংলাদেশ পাওয়ার বদৌলতে সমৃদ্ধ দেওয়ানগঞ্জ গড়ার প্রত্যয়ে আজ হাতে পেলাম বহুল কাঙ্খিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির নামের ছাড়পত্র ।
তিনি বলেন, দেওয়ানগঞ্জ বাসীর কল্যাণেই সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়েছে । ইনশাআল্লাহ সংগঠনটি সবসময় দেওয়ানগঞ্জ বাসীর কল্যাণে কাজ করে যাবে।