আশুলিয়া প্রতিনিধি শেখ রাসেল
ঢাকা জেলাধীন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিককে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তবে কি কারনে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (০৬) দুপুরে সংযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আনিসুজ্জামান।
এদিকে বেশ কিছুদিন ধরে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অনৈতিকভাবে অর্থ লেনদেন আসামি ধরে দিনের পর দিন হাজতে আটকে রাখা। আবাসিক হোটেল থেকে মাসোহারা আদায় ঝুট ব্যবসা নিয়ে পক্ষপাতিত্ব সহ নানা অভিযোগ বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। এ নিয়ে কয়েক দফা তদন্তও হয়। এছাড়া অধস্তনদের সাথে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সর্বশেষ তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ (ওসি) আবু বকর সিদ্দিককে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিশেষ গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।