আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

Date: 2025-01-04
news-banner

 

নিজস্ব প্রতিবেদক:

 

রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ ওঠায় লালবাগ থানাধীন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দলের সকল পদ থেকে বহিষ্কারের কথা বলা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশে আমিনুল ইসলামকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত আমিনুল ইসলাম আমিনের সঙ্গে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

 

এর আগে গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে লালবাগের নিউ পল্টন এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম আমিনকে আটক করা হয়। পরে তাকে লালবাগ থানায় সোপর্দ করা হয়।

 

Leave Your Comments