মোঃআজাদুল হক
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
বিএনপি'র ছাত্র সংগঠন ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ০১/০১/২০২৫ রোজ বুধবার।উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাতে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতা কমীরা উপস্থিত হয়। সেখানে তারা জাঁকজমক ভাবে উদযাপন করেন ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এই প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোঃ রফিকুল হাসান তনু এছাড়াও ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন থানার এবং ইউনিয়নের ছাত্রদলের নেতা কর্মীরা।
ছাত্রদালের কর্মীদের মুখে শিক্ষা, ঐক্য, প্রগতি স্লোগানে মুখরীত ছিল। তারা সবাই সেখানে তাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বারবার উল্লেখ করেন এবং তার বক্তব্য তুলে ধরার মাধ্যমে দেশ জাতিকে কিভাবে সামনের দিকে নেওয়া যায় সেই কথাগুলো তুলে ধরেন। বিশেষ করে জ্বালাময় বক্তব্য প্রদান করেন নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন।
এছাড়াও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ছাত্রদলের গুরুত্বপূর্ণ কিছু ভূমিকার কথা তুলে ধরা হয় এই সম্মেলন। এখান থেকে আরো বলা হয় ছাত্রদেরকে আরো জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে।দেশ ও জাতীর জন্য তাদের আরো সজাগ থাকতে হবে।