কৃত্রিম সার সংকটে ভুগছে চুয়াডাঙ্গা জেলার কৃষকেরা

Date: 2025-01-02
news-banner



মোঃআজাদুল হক
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধ 

চুয়াডাঙ্গা জেলার প্রায় সমগ্র অঞ্চলেই সারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ এলাকায় সারের দাম ব্যাপক হারে বাড়ানো হয়েছে। সারের দামের কারণে কৃষকের এখন নাভিশ্বাস অবস্থা। 

কিছুদিন আগেও ইউরিয়া সার প্রতি বস্তা বিক্রি হত ১৩৫০ টাকা এবং টিএসপি ১৩৫০ টাকা সালফেট ১০৫০টাকা ও পটাশ বিক্রি হত ৮০০ টাকা বস্তা। বর্তমানে ইউরিয়া সারের বস্তায় বিক্রি হচ্ছে ১৫৫০ থেকে ১৭০০ টাকা তাছাড়াও টিএসপি এবং ফসফেট ১৭০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে এমত অবস্থায় কৃষকরা পড়েছে বিপাকে। 

বর্তমানে কৃষকদের জমিতে ভুট্টা বিভিন্ন সবজি এবং ধানের মৌসুম শুরু হওয়ার কারণে তাদের চাহিদা বাড়ছে কিন্তু সেই তুলনায় তাদের সার দেওয়া হচ্ছে না। সারের ডিলারা  বলছে "সারের  চাহিদার তুলনায় সার বরাদ্দ কম, তাই সবাইকে সার দেওয়া সম্ভব হচ্ছে না"।

 প্রান্তিক এক কৃষক বলেন "আমার সাত বিঘা ভুট্টা আছে কিন্তু আমাকে ফসফেট এবং টিএসপি সার দেওয়া হয়েছে মাত্র দুই বস্তা যা খুবই সামান্য এমতাবস্থায়ী আমাকে অতিরিক্ত দামে এই একই ডিলারের কাছ থেকে সার কিনতে হচ্ছে"। 

ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে তারা যেটা জানিয়েছে সারের কোন ঘাটতি নাই তাহলে কেন এমনটা হচ্ছে এর তদন্ত করতে গিয়ে বের হয়েছে কিছু অসাধু ডিলাররা গুদামে সার গুদামজাত করছে এবং পরবর্তীতে সেই সার বেশি দামে বিক্রি করছে। 


এটি কৃষকের জন্য খুবই দুঃখজনক এর ব্যাপকতা সারা চুয়াডাঙ্গাতে ছড়িয়ে পড়েছে এর সঠিক ব্যবস্থা গ্রহণ না করতে পারলে। কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফলন পাবেনা  ফলে কৃষকরা আর্থিকভাবে ব্যাপক  ক্ষতিগ্রস্ত হবে।

Leave Your Comments