মো.আজাদ হোসেন
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব ঐতিহ্য সংগ্রাম সাফল্য ও অগ্রগতির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দেওয়ানগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০১ জানুয়ারী সকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সজীবের সভাপতিত্বে এবং দেওয়ানগঞ্জ উপজেলা, পৌর এবং কলেজ শাখা আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এবং দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
আলোচনা সভা এবং দোয়া মাহফিলে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন,দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সাদা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু শ্যামল চন্দ, এ কে এম মুসা, মাসুদ হাবিব পলিন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু স্বপন কুমার দাস, ও পৌর বিএনপির আহবায়ক মনজুরুল হক মঞ্জু, সদস্য সচিব আতিকুর রহমান সাজু, ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, এবং দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বৃন্দ।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন
দেওয়ানগঞ্জ এ কে এম বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক।
সভার সঞ্চালনায় ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান সানি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সিয়ামুল হক রতন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুরুজ আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির। ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি বৃন্দ সভায় বক্তব্য রাখেন
এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন
এর আগে সকালে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়, র্যালীটি পৌর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।