রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ-

Date: 2024-12-31
news-banner



মোঃ রওকত আলী, রংপুর 

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর ১৯, ২৩, ২৪ ও ২৫ নং ওয়ার্ড শাখা কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

৩১ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে নগরীর  আল হেরা ইন্সটিটিউট- এর মাঠে শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। 

এসময় বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল,  মহানগর প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওসার আলী প্রমুখ।

২৩ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ মিয়ার  সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া।

Leave Your Comments