আব্দুল্লাহ
আল মামুন (প্রধান প্রতিবেদক):
ব্যাপক প্রতিযোগীতা ও উৎসব মুখর অনুষ্ঠানের
মাধ্যমে বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি চুড়ান্ত
করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর (বুধবার) নবগঠিত এই কমিটির সহ-আইটি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত
হন এমডি. পল্টু।
বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির কেন্দ্রীয়
কমিটির সহ-আইটি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় এমডি. পল্টু কার্যনির্বাহী সভাপতি
সাজ্জাদ জহির, কার্যকরি সভাপতি মীর আশরাফ আলী আজম এবং সাধারন সম্পাদক মোহাম্মদ রফিক
হাওলাদারসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে এবং গণপূর্তের
সকল ঠিকাদারকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দেলনে
গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকার পতনের পর গণপূর্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ
সম্পাদকসহ অনেকেই আত্মগোপনে চলে যাওয়ায় সমিতির কর্মকান্ড অগোছালো হয়ে পড়ে এবং যাবতীয়
কার্যক্রম স্থবির হয়ে যায়। এ অবস্থায় সমিতির কার্যক্রম চলমান রাখতে এবং ঠিকাদারদের
স্বার্থ সুরক্ষায় আইটি ও তথ্য-প্রযুক্তি সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ গুরুত্তারোপ করেন
বিগত স্বৈরাচার সরকারের আমলে বারংবার নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)
অন্যতম নেতা ও বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির কার্যকরি সভাপতি মীর আশরাফ আলী আজম।
এর ধারাবাহিকতায় গণপূর্ত ঠিকাদারদের মতামত
ও পরামর্শের ভিত্তিতে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক পালিয়ে যাওয়া সদস্যদের দ্বারা গঠিত
বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সকল ঠিকাদারসহ
সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে গত ১৮ ডিসেম্বর (বুধবার)
বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করে নব-উদ্যমে যাত্রা শুরু
করা হয়।
নবগঠিত কমিটির সহ-আইটি বিষয়ক সম্পাদকের দায়িত্ব
পাওয়া এমডি. পল্টু ‘বাত্রা বিচিত্রা’কে বলেন, “ঠিকাদারদের সুখ-দুঃখের সাথী হয়ে সততা
ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই এবং ফেসিস্টদের রেখে যাওয়া অব্যবস্থাপনা ও দুর্নীতির
বিরুদ্ধে অবস্থান নিয়ে উন্নয়নের ধারা বহমান করতে চাই।” তিনি আরো বলেন, “আমার ঠিকাদারী
জীবনের শিক্ষাগুরু বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির কার্যকরি সভাপতি মীর আশরাফ আলী
আজম ভাইয়ের প্রতি আমি চির কৃতজ্ঞ। আমি তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি। শিক্ষাগুরুর
আদর্শকে সামনে রেখে নবগঠিত কমিটির সকলের সাথে সু-সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের
মাধ্যমে ঠিকাদারদের স্বার্থ সুরক্ষায় অবদান রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”