গোপালগঞ্জের মুকসুদপুর কামিল মাদ্রাসার ৮ শিক্ষক কর্মচারীর বিদায় সংবর্ধনা

Date: 2024-12-29
news-banner



কাইয়ূম শরীফঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে  মুকসদপুর কামিল মাদ্রাসার ৮ জন শিক্ষক কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 
এদের মধ্যে ৬ জন শিক্ষক এবং ২জন কর্মচারী রয়েছেন। 

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১.০০ টার সময় মাদ্রাসা প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়৷ এসময় মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী অশ্রুশিক্ত চোখে বিদায়ী শিক্ষক কর্মচারীদের বিদায় দেন৷ 

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রুহুল আমীনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লা, ভাইস প্রিন্সিপাল মাইনুদ্দীন মেল্লা, মাদ্রাসার শিক্ষক  আব্দুল কাইয়ূম শরীফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মাদ্রাসার শিক্ষক  আবুল ফজল।

Leave Your Comments