সাকিবুল হাসান
রিয়াদ সৌদি আরব প্রতিনিধি:
সারা বিশ্বজুড়ে কোমল পানির চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে। কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই এই পানীয় গ্রহণ করতে পছন্দ করেন না। স্বাস্থ্যসচেতন মানুষদের কথা চিন্তা করে এই প্রথমবারের মতো সৌদি আরবের খাদ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা উদ্যোগ নেন কোমল পানি “মিলাফ কোলা” নামের একটি নতুন ব্র্যান্ড তৈরি করার যা পুরোপুরি খেজুরের তৈরি।
খেজুরের তৈরি এই সুস্বাদু “মিলাফ কোলাতে” রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি। প্রাকৃতিক এই সুপার ফুডের স্বাদ ও পুষ্টির ভারসাম্য ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটির সিইও বান্দার আল–কাহতানি।
গত নভেম্বরে সৌদি আরবের রাজধানী রিয়াদে ডেট ফেস্টিভ্যালে এই “মিলাফ কোলা” পানীয়টির উদ্বোধন করেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল–ফাদলি ও “থুরাথ আল–মদিনা” কোম্পানির সিইও বান্দার আল–কাহতানি।
“থুরাথ আল–মদিনা” সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সহযোগী প্রতিষ্ঠান “মিলাফ কোলার” উৎপাদক। “থুরাথ আল–মদিনা”প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে যে এটি তাদের একটি দীর্ঘদিনের গবেষণার ফলাফল এই “মিলাফ কোলা” নামের এই কোমল পানি। আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে এটি। স্বাদ ও পুষ্টির দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন এই প্রতিষ্ঠানটি। স্থানীয় (সৌদিআরব) ও বিশ্ববাজারে এটি বেশ জনপ্রিয়তা পাবে বলেও আশা করছেন তাঁরা।
“মিলাফ কোলার” উৎপাদক প্রতিষ্ঠান আরও জানায়, সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে এই কোমল পানীয়টি তৈরি করা হয়েছে। প্রচলিত কোমল পানীয়ের চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন।
সৌদি আরবের পরিবেশবান্ধব এবং স্থানীয় পণ্য প্রচারের ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে মিলাফ কোলার মতো খেজুরের তৈরি বিভিন্ন ধরনের খাদ্য পণ্য উদ্ভাবনে কাজ করে থুরাথ আল–মদিনা।
কোম্পানির একজন মুখপাত্র বলেন, ‘আমরা ভবিষ্যতে খেজুরের তৈরি আরও পণ্য বাজারে আনার পরিকল্পনা করছি। মিলাফ কোলা তো কেবল শুরু মাত্র। আমরা এমন আরো একাধিক পণ্য নিয়ে কাজ করছি, যা বিশ্বব্যাপী খেজুর ব্যবহারের পদ্ধতিকে বদলে দেবে।
রিয়াদ ডেট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার মাধ্যমে এই পানীয়টি বেশ ইতিবাচক সাড়া পায়। মিলাফ কোলা খাদ্য ও পানীয় শিল্পে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ও বলা যায়।