সাদপন্থীদের বিরুদ্ধে মানববন্ধন

Date: 2024-12-22
news-banner



মো.আজাদ হোসেন
দেওয়ানগঞ্জ  উপজেলা  প্রতিনিধি: 

নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।  'সাদপন্থীদের আস্তানা, বাংলাদেশে হবেনা',। সাদপন্থীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও। এসব প্রতিবাদী স্লোগানে দেওয়ানগঞ্জ মডেল থানা চত্বরে এক বিশাল মানববন্ধন করেছে দেওয়ানগঞ্জের তাবলীগ জামাত ও তাওহিদী জনতা। গতকাল রবিবার (২২ডিসেম্বর) সকাল এগারোটায়।  

টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে  গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে (১৮ ডিসেম্বর) মাওলানা সাদ অনুসারীরা সংঘর্ষের ঘটনাটি ঘটিয়েছে বলে তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও হত্যার দ্রুত বিচার দাবি করে মানববন্ধনটি হয়েছে।  

মানব বন্ধনে বক্তব্য রাখেন  মুফতি আক্রামুজ্জামান,  মাওলানা এমদাদ,  মাওলানা দেলোয়ার, মুফতি এনাম,  মুফতি মুজিবুল্লাহ,  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ খাঁন রাসেল প্রমুখ। 

 সঞ্চালনায় ছিলেন মুফতি শোয়াইব আহসান।  
বক্তব্যকালে তারা বলেন, ২০১৮ সালের পহেলা ডিসেম্বর একইরকম সংঘর্ষের ঘটনা ঘটিয়েছিল মাওলানা সাদপন্থীরা।  এতে শত শত মানুষ আহত হয়ছিলো।  সে সময় আমরা তাদের ক্ষমার দৃষ্টিতে দেখেছি।  পাঁচ বছর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করেছে । এবার তাদের আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।  

আরো বলেন এ ঘটনায় ৭ জন নিহত সহ শতাধিক আহত হয়েছেন । হামলাকারী তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বাকিদের গ্রেফতারের জোর দাবি জানাই বক্তারা।  তাবলীগ জামাত ও তৌহিদী জনতা ৩১ শে জানুয়ারি বিশ্ব ইজতেমা পালন করবে বলেও জানান।  

বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে  মানববন্ধনকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার দোয়া করে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয় ।

Leave Your Comments