রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বিতরণ -

Date: 2024-12-22
news-banner



মোঃ রওকত আলী, রংপুর 

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী কতৃক আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর -দিনাজপুর অঞ্চলের টিম সদস্য জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। প্রধান অতিথি প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। 

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি জনাব আনোয়ারুল হক কাজল, মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক এডভোকেট মোঃ কাওছার আলী। 

প্রোগ্রামের সভাপতিত্ব করেন কোতয়ালী থানার সেক্রেটারি জনাব মোঃ জাহাঙ্গীর আলম প্রোগ্রাম  সঞ্চলনা করেন  ২২ নং 
 ওয়ার্ড  সভাপতি জনাব মোঃ রাশেদুল ইসলাম।

Leave Your Comments