মোঃ রওকত আলী, রংপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখার নতুন পূর্ণাঙ্গ ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নুরুন্নবী চৌধুরী মিলন আহবায়ক ও আতিকুল ইসলাম লেলিন কে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে রংপুর মহানগর যুবলদের পূর্ণাঙ্গ ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব কে প্রতিটি ইউনিট কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নরুল ইসলাম নয়ন।
রংপুর মহনগর যুবদল পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে সিনিঃ যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন,যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, সদস্য রেজাউল ইসলাম রাবু, নূর আলম, সাইফুল ইসলাম, আবেদ আলী, মামুন পারভেজ, শহিদুল ইসলাম শহিদ, তারিকুল ইসলাম তারেক, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, হাসিবুর খান রনি, জুবায়ের হাসান রুজু, আশরাফুল আলম রিপন, সিরাজ উদ দৌলা ডন, ছালেহ নূর, মোস্তাফিজুর রহমান খোকন, নাজমুল ইসলাম, আব্দুর রহিম, রেজাওয়ানুল এনাম নাহিদ, সাকিল আহমেদ সবুজ, শাকিল চৌধুরী সনি, আজিজুল শেখ বিপ্লব, সুমন মিয়া, হারুন অর রশিদ, মারুফ হোসেন, জাহিদ হোসেন, আশিক, শহিদ হোসেন সবুজ,খায়রুল বাশার, মোস্তাকিম বিল্লাহ লিয়ন, ফারুক রাফি, আনাস সামাদ, জাকির হোসেন, ফেরদৌস রহমান রাসেল, এস এম ইমরান হোসেন, জয়নাল হোসেন, সাজু আহমেদ, আল মেরাজ সানিক,নূর ই এলাহী,শান্ত।