রংপুর জেলা শাখা বিএমটিএ সম্মেলন অনুষ্ঠিত

Date: 2024-12-22
news-banner


মোঃ রওকত আলী, রংপুর 

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন বিএমটিএ রংপুর জেলা শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২০ই নভেম্বর রংপুর মেডিকেল কলেজ, গ্যালারী- ১ এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।  সম্মেলনে  
 বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ সৌরভ এর সভাপতিত্বে বিএমটিএ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, মোঃ আবুল কাশেম আশিক ও জুয়েল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির আহব্বায়ক- মো: সামসুজ্জামান সামু। 

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বিএমটিএ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি- খাজা মাঈন উদ্দিন মঞ্জু ও প্রধান বক্তা হিসেবে মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব- এডভোকেট মাহফুজ-উন-নবী ডন, এম-ট্যাব কেন্দ্রীর সংসদের সভাপতি- এ কে এম মুসা লিটন,  বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) কেন্দ্রীয় মহাসচিব- মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব,  যুগ্ম মহাসচিব- আইনুল হক, আব্দুল খালেক, কাজী মাসুম, সাংগঠনিক সম্পাদক- 
মামুনুর  রশিদ মামুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-
মিজানুর রহমান মিজান, সহ-দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক- আবু সাঈদ ,  ভ্যাব, রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি- প্রফেসর ডাঃ মোঃ মাহামুদুল হক সরকার, ড্যাব রংপুর মহানগরের আহ্বায়ক,  ডাঃ নিখিলেন্দ্র সংকর গুহ রায়,  ড্যাব- রংপুর জেলা শাখার আহ্বায়ক- ডাঃ মোঃ খালেকুজ্জামান, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সাধারন সম্পাদক- প্রফেসর ডাঃ মোঃ শরিফুল ইসলাম মন্ডল, ড্যাব রংপুর মহানগর শাখার সদস্য সচিব- ডাঃ মোঃ শরিফুল ইসলাম (ননতু), ড্যাব রংপুর জেলা শাখার সদস্য সচিব- প্রফেসর ডাঃ মোঃ দেলওয়ার হোসেন সরকার, ড্যাব রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক- ডাঃ এ বি এম মারুফুল হাসান, ড্যাব, লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব- ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক রুবেল, এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের সিনিয়র-যুগ্ম-মহাসচিব- দবির উদ্দীন খাঁন তুষার, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগোনস্টিক ওনার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।  

এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্তথেকে আগত মেডিকেল টেকনোলজিস্ট সংগঠনের নেতৃবৃন্দ ও রংপুরের সর্বস্তরের মেডিকেল টেকনোলজিস্টবৃন্দরা।

Leave Your Comments