দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Date: 2024-12-18
news-banner



মো.আজাদ হোসেন 
দেওয়ানগঞ্জ উপজেলা  প্রতিনিধি :


দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ খ্রি. পালিত হয়েছে । সোমবার সকালে সূর্যদয়ের সাথে সাথে দেওয়ানগঞ্জ হাই স্কুল প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রশাসন । 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু করেন । এসময় পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, দেওয়ানগঞ্জ মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো । 

উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় অনুষ্ঠান উদযাপনে সভাপতিত্ব করেন শেখ জাহিদ হাসান প্রিন্স  । তিনি সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও দেওয়ানগঞ্জবাসীর প্রতি স্বাগত বক্তব্য রাখেন ।  এবং বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন । কুচকাওয়াজে অংশগ্রহন করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও গ্রাম পুলিশ।   

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান,  পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মো. শামছুজ্জামান আসিফ, সেনা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার আলাউদ্দিন, গোয়েন্দা শাখা (ডিবি)-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার তারিকুর রহমান,দুলাল তালুকদার,  উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা আব্দুর রশীদ সাদা, বাবু শ্যাল চন্দ্র, আতিকুর রহমান সাজু, জয়নাল আবেদীন সহ নেতৃবৃন্দ, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামছুল হুদা (রতন), সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর সহ অনেকেই । 
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বংলাদেশ পৃথক ভাবেও বিজয় দিবসটি পালন করেছে । অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের স্মরণ ও দলীয় মতাদর্শ নিয়ে অলোচনা হয় । 

জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসায় আলোচনা সভার আয়োজন করে । সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার জামায়াতে আমির মাওলানা মাহবুবুর রহমান, সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আতিকুর রহমান । 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাইদী । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যসিসটেন্ট সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন, চিকাজানি ইউনিয়নের আমির মাওলানা জয়নুল আবেদীন কাদরী, শিবির সভাপতি মো. হাসান আলী, সাবেক শিবির নেতা আবু সাইদ গালিব, এহসানুল মাহবুব সাজিদ প্রমুখ । আলোচনা শেষে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে দেওয়ানগঞ্জ বাজার প্রদক্ষিণ করেন জামায়াতের নেতাকর্মীরা ।  

ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে । সভায় সভাপতিত্ব করেন দলটির সাধারণ সম্পাদক গোলাম মুরশেদ । উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ খান রাসেল, ইলিয়াস উদ্দিন আজাদ, কারী মমতাজ, মাওলানা দেলোয়ার, জাহিদ হাসান, হাফেজ জাকির হোসেন, নূরে আলম, তারিকুল ইসলাম, হুমায়ুন কবির প্রমুখ । 

বিজয় দিবসের বর্ণিল আয়োজনের অংশ হিসাবে আরো ছিলো প্রধান প্রধান সরকারি দপ্তরগুলোতে আলোকসজ্জা,  মসজিদ-মন্দিরে মোনাজাত  ও প্রার্থনা, হাসপাতাল ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার বিতরণ,  উপজেলা মিলনায়তন কক্ষে বিজয় মেলা, গো-হাটিতে সাংস্কৃতিক সন্ধ্যা ।

Leave Your Comments