দেওয়ানগঞ্জে ডিসি মহোদয়ের মতবিনিময় সভা

Date: 2024-11-12
news-banner



মো.আজাদ হোসেন 
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি  : 

দেওয়ানগঞ্জ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে গতকাল সোমবার এক মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম।  সকাল ১১ টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা মিলনায়তন হলে। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুমন কান্তি চৌধুরী, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার ভূমি শামছুজ্জামান আসিফ, উপজেলা  প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম,রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ আব্দুল বাতেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সাদা, শ্যামল চন্দ্র, পৌর বিএনপি সদস্য সচিব আতিকুর রহমান সাজু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহাবুবুর রহমান তালুকদার, উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক আরিফ খান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সোহেল রানা, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতন, সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন,সহ-সভাপতি নূর-ই-ইলাহী ও সিনিয়র সাংবাদিক তারেক মাহমুদ প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাসিনা বেগম ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

  জামালপুর জেলার শিক্ষার মানোন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ, খাদ্যে ভেজাল, মাদকদ্রব্য সহ  নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সহ নানা উন্নয়নমূলক কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে সভার সভাপতি শেখ জাহিদ হাসাস প্রিন্স সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave Your Comments