গ্রাম অঞ্চলেও মাদকের ভয়াবহতা

মো: আজাদুল হক
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

মাদক নিয়ে পুরা বিশ্বই এখন সচেতন সবাই এখন মাদককে বিরুদ্ধে কথা  বলছে। তার প্রধান কারণই হচ্ছে মাদক বা ধূমপানের কারণে না ধরে রোগব্যাধি সৃষ্টি এসব রোগব্যাধি যে শুধু মাদকের কারণেই হচ্ছে তা বিভিন্ন সংস্থা রিসার্চের উঠে এসেছে। 

বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ বর্তমানে বাংলাদেশের একটি বিশাল অংশ কিশোর ও যুবক এই মাদকের হাতে বন্দী, মাদক তাদেরকে যে সর্বস্বান্ত করছে তার বিষয়ে তাদের কোন ভ্রুক্ষেপ নেই।তারা দিন দিন মাদকের প্রতি আরো আশক্ত হচ্ছে। 

 তারা মাদক সেবনের জন্য সব ধরনের  কাজ  করতে পারেন।বর্তমানে গ্রামাঞ্চলে মাদকের বিস্তার ব্যাপকভাবে বেড়ে চলেছে আমাদের চুয়াডাঙ্গাতে ও এর প্রভাব পড়েছে দিন দিন যে হারে মাদকের ভয়াবহতা বাড়ছে তাতে আমাদের যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে।  তারা দিনে দুপুরে মাদক সেবন তাদের মদদ দিচ্ছে কিছু অর্থ লোভী ব্যক্তি তারা শুধুমাত্র অর্থের জন্য যুব সমাজকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। 

এর ফলে বর্তমান যুব সমাজের অবক্ষয় দেখা দিয়েছে সমাজে ক্যান্সার মতো সৃষ্টি হয়েছে এর  ভয়াবহতা । যে যুব সমাজ নিয়ে আমরা দেশ গঠনের চিন্তা করছি সেই যুবসমাজ আজ মাদকের ভয়াল থাবাই পড়েছে। ফলে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। 

 এখনই যদি কোন সঠিক পদক্ষেপ গ্রহণ করতে না পারি ওদের ভবিষ্যতে আমাদের যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হবে। যার কিছুটা নমুন আমরা এখনই দেখতে পাই বর্তমানে বেশিরভাগ অপকর্মই যুবকদের দ্বারা সংঘটিত হচ্ছে এবং যারা হচ্ছে নেশাগ্রস্থ, এছাড়াও চুরি ডাকাতি সহ হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা তারা সংঘটিত হচ্ছে। শুধু কি  তাই শারীরিকভাবে রোগ দেখা দিয়েছে, শারীরিক দুর্বলতা, মানসিক অবসাদ, মস্তিষ্ক বিকৃত, ক্যান্সার সহ আরো অনেক ধরনের রোগ  ব্যাপক ভাবে পরিলক্ষিত হচ্ছে । 

গ্রামাঞ্চলে মাদকের যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে তার একটি উদাহরণ দিলেই বোঝা যাবে। আমাদের চুয়াডাঙ্গাতেই মাদকের টাকা জোগাড় করতে তার মায়ের কাছে টাকা চাইলে সেই যুবকের  মা টাকা দিতে না অস্বীকৃত জানালে তাৎক্ষণিকভাবে সেই ছেলেটি বিষ খায় এবং অসভ্য ভাষায় তার পিতা-মাতাকে গালাগালি করতে থাকে। এ থেকে বোঝা যায় মাদক  কি পরিমান প্রভাব ফেলেছে যুব সমাজের উপরে। এটি একটি ছোট্ট উদাহরণ মাত্র এসব এ ধরনের অসংখ্য উদাহরণ দেওয়া সম্ভব প্রতি দিন এরকম অসংখ্য ঘটনা  ঘটে চলেছে গ্রাম অঞ্চলে।

আমাদের দেশে যারা মাদকের বিরুদ্ধে কাজ করছে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি বর্তমান সমাজে যদি মাদকের বিরুদ্ধে আরো কঠোর সিদ্ধান্তগ্রহণ না করা হয়  তাহলে আমাদের যুব সমাজ সহ আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে।

 এজন্য আমাদের দেশে  যে মাদকের বিরুদ্ধে আইন গুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি আমাদের শারীরিক খেলাধুলা  আছে যেমন ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলাধুলার প্রতি যুবকদের উৎসাহ বাড়াতে হবে। না হলে আমাদের যুব সমাজ এর জন্য ক্ষতি ছাড়া ভালো কিছু বই আনবে না।