ঢাকা জেলা শাখা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

Date: 2024-10-13
news-banner


মোঃ জিহাদুল ইসলাম আনসারী
ধামরাই প্রতিনিধি 

আজ ১৩ই অক্টোবর রবিবার সকাল দশটায়  ঢাকার অদূরে সাভারস্থ ছায়াবীথি তে ঢাকা জেলা শাখা খেলাফত মজলিসের তরবিয়তী ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডঃ মুস্তাফিজুর রহমান ফয়সাল কর্মীদের লক্ষ্য করে বলেন।জুলাইয়ে গন অভুথ্যনের পর আমাদের জন্য বড় একটা সুযোগ এসেছে মুক্ত ভাবে সাংগঠনিক কাজ কর্ম করবার।

 এরপর তিনি কর্মীদের দাওয়াতী কাজ পুরোদমে এগিয়ে নেওয়ার আহবান জানান। এবংসেই সাথে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার প্রতি বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন। 

অধ্যক্ষ সাইফুদ্দিন খন্দকার, প্রফেসর এনামুল করিম, মাওঃ আলী আকরাম, মুফতী রাফিকুল ইসলাম আজাদী, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওঃ মুফতী আশরাফ আলী সাহেব। সভাপতি খেলাফত মজলিস ঢাকা জেলা।

Leave Your Comments