কুলাউড়ায় এসএসসি ৯৫ ব্যাচের উদ্যােগে প্রয়াত রোমানের এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলায় এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়ার শাখার উদ্যােগে ৯৫ ব্যাচ কুলাউড়ার শাখার সাবেক সফল সভাপতি প্রয়াত মাজহারুল ইসলাম রোমান এর রুহের মাগফিরাত কামনায় এতিম শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) মনসুর আশরাফিয়া মাদরাসা ও এতিমখানায় বেলা ২ ঘটিকার সময় প্রয়াত মাজহারুল ইসলাম রোমান এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ  মোনাজাত ও এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মনসুর আশরাফিয়া মাদরাসার প্রিন্সিপাল এবং সেই সাথে উপস্থিত ছিলেন মাদ্রাসার অন‍্যান‍্য শিক্ষকবৃন্দ।

দোয়া ও মিলাদ মাহফিলে এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, রুকন আহমেদ, জাহাঙ্গীর আলম সুমন,  মোঃ আব্দুল আজিজ, ৯৫ ব‍্যাচের বন্ধু কুলাউড়া থানায় কর্মরত ওয়ারলেস অপারেটর ফজলুল হক ফজলু, আব্দুল ওয়াহিদ, সাংবাদিক কাওছার আহমেদ, আব্দুল মুহিত, রুহুল কবির রুহেল, আব্দুল জব্বার, শামিম আহমেদ, শহীদুল ইসলাম তুহিন, সাহেদ আলী, খায়রুল ইসলাম, ফুরকান ভূইয়া, এমএ জলিল।

এ ছাড়াও অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জীবন বীমা কর্পোরেশনের কুলাউড়া শাখার ম্যানেজার মাহফুজ আহমেদ মিঠু, সাংবাদিক নাজমুল বারী সোহেল, সামসুদ্দিন বাবু, আরিয়ান রিয়াদ, জাসদ ছাএলীগের সাবেক ছাএ নেতা ও সংগঠক হাসান আহমেদ রাসেল ও শাকির রহমান প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রয়াত মাজহারুল ইসলাম রোমান এর কবর যিয়ারত করা হয়। যিয়ারত শেষে এতিম শিশুদের মধ্যে খাবার পরিবেশন করেন ৯৫ ব‍্যাচের উপস্থিত বন্ধুরা।