নারায়নগঞ্জের তারাবো পৌরসভার সাবেক কাউন্সিল আকতার হোসেন মোল্লার বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ।

 
নিজস্ব প্রতিবেদক 

নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক  কাউন্সিলর মোঃ আকতার হোসেন মোল্লার বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। 

  জানাযায় নারায়ণগঞ্জ জেলাধীন তারাবো পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আক্তার হোসেন মোল্লা বিগত দুই মেয়াদে কাউন্সিল  থাকাকালীন সময়ে এলাকায় ক্রাশের  রাজত্ব কায়েম করেন, সাবেক  রূপগঞ্জ উপজেলার আওয়ামী লীগের এমপি গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজী  (মেয়রপৌরসভা) এর  ছত্রছায়ায় নানান রকমের দুর্নীতি করেই শত কোটি টাকার মালিক বনে গেছেন আকতার হোসেন মোল্লা। 
বিশেষ করে এমপি গোলাম দস্তগীর গাজী এবং তার পরিবারে আস্থাভাজন হিসেবে এলাকায়  দুর্দান্ত প্রভাবে জমি দখল, মাদক ব্যবসা এবং চাঁদাবাজি সহ সমস্ত কাজের নায়ক ছিল আক্তার হোসেন মোল্লা। তারাবো থানাধীন সমস্ত এলাকায় তিনি মদ সাপ্লাই দিতেন বলে ও অভিযোগ তুলেছেন এলাবাসী। অবৈধ আয়ের মাধ্যমে নামে বেনামে  অডেল  সম্পত্তির রয়েছে। 

এ বিষয়ে তারাবো এলাকার একজন বাসিন্দা সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে সাবেক কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা এলাকায় নানান রকমের দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এলাকায় তার বিরুদ্ধে কেউ বলতে গেলে তার  সন্ত্রাসী বাহিনীর হাতে হেনেস্তার শিকার হতে হয়েছে এমনকি কোন সাংবাদিক  তার বিরুদ্ধে নিউজ করতে গেলে তাদেরকে আক্তার হোসেন মোল্লার সন্তাসী বাহিনীর হাতে  হুমকির শিকার হতে হতো। 

এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বরে  তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ হয়েছে।  এলাকাবাসীর অভিযোগ তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসা করলে অবৈধভাবে আয়ের আরো তথ্য বেরিয়ে আসবে। 

এ বিষয়ে আকতার হোসেন মোল্লার মুঠোফোনে  জানতে চাইলে  সাংবাদিকদের কিছু বলে ফোনটি কেটে দেন।  বিস্তারিত পরবর্তী সংখ্যায়।