কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

Date: 2024-09-23
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার এবং পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাকের সাথে সংবাদ কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ওসি মো. গোলাম আপছার বলেন, কুলাউড়া থানায় পুলিশের পূর্ণ জনবল রয়েছে। শুধুমাত্র লজিস্টিক সাপোর্টের অভাবে পুলিশের পক্ষে পুরোদমে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে তিনি আশাবাদী পুলিশ দ্রুত সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে এবং বর্তমান পরিবেশে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুলিশিং সেবা দিয়ে বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন করবে।

বক্তব্যে ওসি আরো বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। বরাবরই আমার অবস্থান ন্যায়ের পক্ষে ছিল। আগামীতেও আপনাদের সহযোগিতা নিয়ে কুলাউড়ার আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।

পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক কুলাউড়ার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সংবাদ কর্মীরা পুলিশকে সহযোগিতা করবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি আরো বলেন, অবহেলিত মানুষদের আইনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে থানার দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে।

মতবিনিময় সভায় কুলাউড়ায় কর্মরত সাংবাদিক ছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, থানার এসআই আমির হোসেন।

Leave Your Comments