কালিগঞ্জের কৃষ্ণনগরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা

Date: 2024-09-23
news-banner



মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে সাধারন মানুষের সাথে সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ও চৌমুহনী বাজার প্রাঙ্গণে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।মতবিনিময় সভায় পুলিশ সুপার  সাতক্ষীরা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।পুলিশ সুপার বলেন, যারা সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতন এবং মাদক, চুরি,ডাকাতি ছিনতাই এর মত অপরাধের সাথে জড়িত  তাদেরক দ্রুতই আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি বলেন অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম,অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানা, সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Leave Your Comments