মাগুরায় শত্রুজিৎপুর ডিগ্রি কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

Date: 2023-10-08
news-banner



মো: রাজিব হোসেন মাগুরা।।

মাগুরার শত্রুজিৎপুরে বর্ণাঢ্য আয়োজনে শত্রুজিৎপুর ডিগ্রি কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ‍আয়োজন করা হয়। 

বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ও সাবেক ক্রীয়া মন্ত্রী শ্রী বীরেন শিকদার।আরো উপস্থিত ছিলোন শত্রুজিৎপুর কলেজের সভাপতি এ্যাড.সনজিৎ কুমার বিশ্বাস সাবেক চেয়ারম্যান ১০ নং শত্রুজিৎপুর ইউনিয়ন। নবীন বরণকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় রূপ নেয়।

কলেজের অধ্যক্ষ মো.আলমগীর কবির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শত্রুজিৎপুর কলেজের শিক্ষক সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এসময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তারা।

প্রধান অতিথী আরো বলেন সকল শিক্ষার্থীদেরকে লেখা পড়ায় মনোযোগ দিতে হবে তা না হলে স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো না । তাই সকল শিক্ষার্থীদের ক্লাসে মোবাইল আনা সম্পূর্ণ নিষেধ করতে হবে। 

এদিন কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করেন অতিথি ও এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে প্রধান অতিথীর বক্তব্যে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave Your Comments