ডিবি নীলফামারী কতৃক ১০ বোতল ফেনসিডিল ও ২০ বোতল স্ক্যাফসহ এক মাদককারবারী গ্রেফতার।



মোঃ মাসুদ রানা, নীলফামারী।।

৩ অক্টোবর মঙ্গলবার আনুমানিক সন্ধা ৭.৩০ সময় ডিবি টিম নীলফামারী জেলার  কিশোরগঞ্জ থানাধীন উত্তর ভেরভেরি সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে ভেরভেরি পশিমপাড়াগামী  শ্রী বাবুরাম এর বাশঝাড় এর সামনে কাচা রাস্তা হইতে ১০ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল স্ক্যাফসহ মোঃ কাজল ইসলাম (২১) নামে এক জনকে গ্রেফতার করে। 

নীলফামারী ডিবি সুত্রে জানা যায় কাজল ইসলামের পিতার নাম মোঃ এরশাদ গ্রাম: চড়াইখোলা খামাতপাড়া, এই বিষয়ে কিশোরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।